আস্সালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ
শুরুতে মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত সুনিপুনভাবে এই সংগঠনটিকে পরিচালনা করার তৌফিক দান করেছেন। সম্মানিত সূধী,নবজাগরণ আদর্শ যুব সংঘ ২০১৪ সালে সমাজের শিক্ষিত মেধাবী ও চরিত্রবান যুবকদের নিয়ে গঠিত হয়। দেখতে দেখতে নবজাগরণ আপনাদের ভালোবাসা ও আন্তরিক সহযোগিতায় ৫ম বর্ষে পদার্পন করেছে। নবজাগরনের মাধ্যমে সমাজে তৈরি হয়েছে একঝাক মেধাবী তরুণ যারা সমাজের জন্য কিছু করতে আগ্রহী। নবজাগরণ তার প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের সহযোগিতা ও আন্তরিক প্রয়াসে ঐসকল মেধাবী যুবসমাজকে সাথে নিয়ে বহুমুখী উন্নয়নমূলক কাজ করে আসছে। তন্মধ্যে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ বিতরণ,ইফতার মাহফিল,ভিটামিন অ+ ক্যাম্পেইন,কুইজ প্রতিযোগিতা,বিনামূল্যে রক্তদান,রহিঙ্গা স্বরনার্থীদের মাঝে সহযোগিতা প্রদাণ,শিক্ষাসফর ও ওয়াজ মাহফিল অন্যতম। আল্লাহ তায়ালা বলেন-” যারা দিনরাত প্রকাশ্যে ও সংগোপনে নিজেদের মাল আল্লাহর রাস্তায় ব্যায় করে তাদের মালিকের দরবারে তাদের এ দানের প্রতিফল সংরক্ষিত রয়েছে। তাদের উপর কোন রকম ভয় ভীতি থাকবে না,তারা সেদিন চিন্তিতও হবে না। ” (সূরা বাকারা-২৭৪) তাই এই বহুমুখী সামাজিক উন্নয়নমূলক কাজ আঞ্জাম দিতে আপনাদের এককালীন/বার্ষিক সাহায্য,যাকাত,ফিতরা প্রভৃতি মুক্ত হস্তে দান করে নবজাগরণের অগ্রযাত্রায় শরীক হওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমান ভাইবোনদের প্রতি আকুল আবেদন রইল।
নিবেদক
সৈয়দ মুহাম্মদ মুহসীন
সভাপতি ,নবজাগরণ আদর্শ যুব সংঘ







0 comments:
Post a Comment