Sunday, 6 May 2018

মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ


Image may contain: 3 people, people sittingনবজাগরণ আদর্শ যূব সংঘ কতৃক গত ২৩/০২/১৭ চরশাহী ইউনিয়নের ৫০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব মিজানুর রহমান ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরশাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব আব্দুস সাত্তার,এসেন্সার ফুড ওয়্যার এন্ড লেদার প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মুশফিকুর রহমান,মাহজাবিন ইন্টারন্যশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জিয়াউর রহমান রিয়াজ, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মুহাম্মদ মুহসিন প্রমুখ ৷ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুনিরুল ইসলাম ৷
Share:

কার্যনির্বাহী সদস্যদের জরুরী সভা অনুষ্ঠিত


Image may contain: one or more people and people sittingআজ ২৪/২/১৮ বিকাল ৩ ঘটিকায় নবজাগরণ আদর্শ যূব সংঘ এর সভাপতি সৈয়দ মুহাম্মদ মুহসিনের পরিচালনায় কার্যনির্বাহী সদস্যদের জরুরী সভা অনুষ্ঠিত হয় ৷ সভায় ৮৫ জন প্রাথমিক সদস্যদের মধ্য থেকে ২৯ জনকে ক্লাবের সাধারন সদস্য এবং ৫৬ জনকে প্রাথমিক সদস্য হিসেবে মনোনয়ন প্রদাণ করা হয় ৷ এছাড়াও উক্ত সভায় বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ পরিচালনার জন্য ২০১৮ অর্থ বছরের জন্য ৯৬০০০ টাকার বাজেট অনুমোদন করা হয় ৷ উক্ত সভায় ক্লাবের সহ সভাপতি শিহাব মাহমুদ ও সেক্রেটারী শামছুদ্দীন রাজিবসহ কার্যকরি পরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন ৷
Share:

নবজাগরনের ফ্যান বিতরন

আজ লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আওতাধীন ১২ নং চরশাহী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ৩ নং ওয়ার্ডের"পূর্ব চরশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে" ২টি সিলিং ফ্যান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির কাছে হস্তান্তর করেন নবজাগরণ আদর্শ যুব সংঘ পরিবারের পক্ষ থেকে ক্লাবের সহ- সভাপতি শিহাব মাহামুদ ও সাধারন সম্পাদক শামছুউদ্দিন রাজিব।
Share:

BTemplates.com